ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপি অশান্তির দিকে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানি এরইমধ্যে দেওয়া শুরু করেছে। তারা জানান দিচ্ছে, তারা অশান্তির দিকে যাচ্ছে। তাদের অশান্তি হলো সন্ত্রাস করবে, নির্বাচনে বাধা সৃষ্টি করতে চাইবে। এসব লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এটা তারা জানান দিয়ে ফেলেছে।

আরও পড়ুন : দেশটা আমাদের, আমরাই ভালো বুঝি

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর বানানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে দাবির কথা বলছে সে বিষয়ে বিদেশিদের কোনো বক্তব্য নেই। নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হোক সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা আছে। তারা সংসদের বিলুপ্তি চায়, প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। কিন্তু এগুলো নিয়ে বিদেশিরা কথা বলেনি।

তিনি বলেন, বিদেশিরা আমাদের অবস্থান জানতে চেয়েছেন, আমরা কীভাবে নির্বাচন করতে চেয়েছি বা করতে চাই। ইলেকশন প্রক্রিয়াটা কেমন হবে। অপজিশনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন? এসব নিয়ে তারা আলোচনা করছে বা করবেই।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র বলেছে তত্ত্বাবধায়ক প্রয়োজন নেই

সেতুমন্ত্রী বলেন, বিএনপি যে নির্বাচনে আসবে, এমন কোনো ইঙ্গিত ইশারা কি দিয়েছে? তারা যে এক দফা দাবিতে চলে গেছে, সেখানে তারা তো নির্বাচনে আসার অনুকূলে নেই। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানি এরইমধ্যে দেওয়া শুরু করেছে। তারা জানান দিচ্ছে, তারা অশান্তির দিকে যাচ্ছে। তাদের অশান্তি হলো সন্ত্রাস করবে, নির্বাচনে বাধা সৃষ্টি করতে চাইবে। এসব লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এটা তারা জানান দিয়ে ফেলেছে।

আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেতাকর্মীদের বলেছি তারা যেন বিএনপির উসকানিতে শান্ত থাকে। তারা উসকানি দেবে কিন্তু আমাদের নেতাকর্মীদের মাথা গরম করা চলবে না। বিএনপি যে কোন পথে যাচ্ছে তা পরিষ্কার। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের যা করার তাই করবে।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক নয়, ইসির অধীনেই নির্বাচন

তিনি আরো বলেন, একটা দেশে কি এক দল সন্ত্রাস করবে, অফিস ভাঙবে, পুলিশকে মারতে যাবে, যেখানে সেখানে মারামারি করতে যাবে, সেখানে কি সরকার চুপ করে বসে থাকবে?

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা