সারাদেশ

ব্যারিস্টার মওদুদ আহমদ স্মরণে দোয়া

নোয়াখালী প্রতিনিধি: সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মাগুরায় মঙ্গল শোভাযাত্রা-সভা অনুষ্ঠিত

শনিবার (১ জুলাই) লন্ডনের তারা তারা রেস্তোরাঁয় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী ইসমাইল সিরাজির সভাপতিত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী ইমদাদুল হক তানিমের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ।

এ সময় আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য গ্রেটার নোয়াখালী এসোসিয়েশনের সভাপতি আনোয়ার এইচ চৌধুরী, যুক্তরাজ্য চেম্বার অব কমার্সের সদস্য যুক্তরাজ্য গ্রেটার নোয়াখালী এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, এনফিল্ড বিএনপির সহ সম্পাদক মাইন উদ্দিন মাসুদ প্রমূখ।

আরও পড়ুন: সোমবার থেকে কমবে বৃষ্টি

প্রধান অতিথির বক্তব্যে স্মরণ সভায় হাসনা মওদুদ সাম্প্রতিক সময়ে কোম্পানীগঞ্জে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা ও মামলার নিন্দা জানান।

স্মরণ সভায় বক্তারা স্বাধীনতার অন্যতম সংগঠক বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মওদুদ আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের জন্য ও বিএনপি প্রতিষ্ঠায় তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করেন।

এ সময় বক্তারা আরও বলেন, নোয়াখালীর উন্নয়নে তার ছিল সব চেয়ে বেশি অবদান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা