ছবি : সংগৃহিত
সারাদেশ
শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব

মাগুরায় মঙ্গল শোভাযাত্রা-সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব গতকাল পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে শ্রীশ্রী জগন্নাথ মন্দির ইসকন মাগুরা এর আয়োজনে নানা কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস

কর্মসূচির মধ্যে দিনের শুরুতে গীতা পাঠ করে অনুষ্টানের উদ্ধোধন এর মধ্যে দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মহাপ্রসাদ বিতরন করে গতকাল বিকালে সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর এর নেতৃত্বে মাগুরা ইস্কন মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে এসে মিলিত হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে মাগুরা ইস্কন মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী জগন্নাথ মন্দির এর অধ্যক্ষ অচ্যুত অদ্বৈত দাস ব্রক্ষচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর।

আরও পড়ুন: হাতিয়ায় সংঘর্ষ, অগ্নিসংযোগ-লুটপাট

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি বাসুদেব কুমার কুন্ডু ও স্থানীয় নেতৃবৃন্দ।

শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব উদ্যাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্টানে সনাতন ধর্মালম্বীর বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ও পূজা উদ্যাপন পরিষদ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা