প্রতীকী ছবি
সারাদেশ

ছেলের দেনার যন্ত্রণায় বাবার আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছেলের দেনার যন্ত্রণায় কীটনাশক পানে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিহত রতন মজুমদার (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত অবনি মজুমদারের ছেলে।

শনিবার (১ জুলাই) বিকেলের দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চুয়ানির টেক এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে নিহত রতন মুজদারের ছেলে সুজন মজুমদার অনেক টাকা দেনা করে ইন্ডিয়া চলে যায়। তার পর ছেলের পাওনাদাররা তার বাবা রতন মজুমদারকে তার ছেলের কাছে পাওনা টাকার জন্য তাকে মানসিক ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ছেলের দেনাদারদের মানসিক চাপে শনিবার সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে রতন বের হয়ে যায়। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তার ফোনে কল করে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারে উপজেলার চুয়ানির টেক এলাকায় ইউবিএমসি বিক্স ফিল্ডের মাটির স্তুপের ওপর বসে কীটনাশক পান করে রতন আত্মহত্যা করে।

আরও পড়ুন: জ্বলছে ফ্রান্স, রাতভর সংঘর্ষ

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ছেলের দেনায় হতাশ হয়ে তার বাবা কীটনাশক পানে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা