ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ২ 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করে পুলিশ।

আরও পড়ুন : স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

শুক্রবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার হাজিপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে সালাউদ্দিন ওরফে ডালিম (৩২) একই গ্রামের মাইন উদ্দিনের ছেলে অন্তর (২২)।

আরও পড়ুন : ঘটকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী!

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের দুটি গ্রুপের মধ্যে মারামারি হয়। এই ঘটনার জের ধরে শুক্রবার বিকেলের দিকে ডালিম ও অন্তর অস্ত্র নিয়ে শরীফপুর ইউনিয়নের রাসেল গ্রুপের রাসেলকে দক্ষিণ শরীফপুর গ্রাম থেকে তুলে আনতে যায়।

ওই সময় স্থানীয় কিছু লোক ও রাসেল গ্রুপের সদস্যরা ডালিম ও অন্তরকে গণপিটুনি দিয়ে দক্ষিণ শরিফপুর গ্রামের বেপারী বাড়ির পূর্ব পাশে একটি পুকুরে ফেলে রাখে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ একটি কাদা মাখা খেত থেকে তাদের অস্ত্রসহ আটক করে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, আটকরা পুলিশ হেফাজতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা