ছবি: সংগৃহীত
সারাদেশ

নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারো নেই 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, 'আমি মনে করি মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, তেমনি নেতা বাঁচে না কর্মী ছাড়া।'

আরও পড়ুন : টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

তিনি বলেন, 'সংগঠন ছাড়া একা নেতা হয়ে লাভ হবে না। সেই নেতার কোন আত্মতুষ্টিও থাকবে না। এক অশুভ রাজনৈতিক শক্তি নির্বাচন করতে দেবে না, তাদের উদ্দেশ্যে বলি যদি স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ, অন্যান্য সহযোগী সংগঠন, সর্বোপরি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকে তবে নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারোর নেই। সেই জন্য সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।'

মনোনয়ন প্রত্যাশীদের প্রতি ইঙ্গিত করে ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, 'নেতার গুণে কর্মী সৃষ্টি হয়। এম এ আজিজ আজ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ পদে আছে বলেই ফরিদপুর জেলায় এই সংগঠনটি কিন্তু সুন্দরভাবে দায়িত্ব পালন করছে।'

আরও পড়ুন : মালিতে শান্তি মিশন বন্ধ

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় নিজ বাসভবনে শুক্রবার (৩০ জুন) দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফরিদপুর জেলা এবং বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী উপজেলার নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, সাবেক ছাত্রনেতা মুন্সী সেলিম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম এ আজিজ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর তুষার, সাংগঠনিক সম্পাদক রবিউল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি এস এম মহব্বত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাফিজ মুক্তি।

আরও পড়ুন : মাগুরায় মঙ্গল শোভাযাত্রা-সভা অনুষ্ঠিত

এছাড়াও তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা