সারাদেশ

ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলীকে (৭০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার পার্থশী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পুত্র আব্দুল্লাহ জানান, দুপুরে বাড়ির উঠানে বৃষ্টির পানি জমেছিল। পানি নিস্কাশন করতে পাশ দিয়ে ড্রেন কেটে দেন।

এতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী জয়নাল আবেদীন ফুলুর পুত্র রফিকুল ইসলাম দুখু, ঘড়ি শেখের পুত্র নাচ্চু মিয়া, বাচ্চা শেখ, তুতা শেখ, লাজু শেখ ও জালাল শেখ গংদের সাথে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলীকে ধাক্কা দেয় ও কিলঘুষি দিয়ে আহত করে।

পরে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি ইসলামপুর ইসলামীয়া কামিল মাদরাসার অবঃ শিক্ষক ও মসজিদের ঈমামতি করতেন।

এ ব্যাপারে, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন,দিনে দুপুরে একজন মুক্তিযোদ্ধাকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি এই হত্যাকান্ডের সুষ্ঠ বিচার দাবী জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা