প্রতীকী ছবি
সারাদেশ

রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

শনিবার (২৪ জুন) সকালে উপজেলার মোগলাবাজার এলাকায় সিলেট-ঢাকা রেললাইনের ওপর থেকে দ্বিখণ্ডিত মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সিলেট রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে দ্বিখণ্ডিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। খালি গায়ে থাকা মরদেহের পরণে লুঙ্গি ছিল। মরদেহের পরিচয় নিশ্চিত করতে সিআইডি পুলিশের একটি বিশেষজ্ঞ দল ওই যুবকের আঙুলের চাপ সংগ্রহ করেছে। মরদেহের সুরহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফ্রিজিং মরচোয়ারিতে রাখা হয়েছে।

আরও পড়ুন : কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

জিআরপি সিলেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কামাল হোসেন জানান, শনিবার সকালে রেললাইনের কর্মীরা মোগলাবাজারের জলকরকান্দী গ্রামের রেললাইনের ওপর দুই ভাগে বিচ্ছিন্ন একটি মরদেহ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা