ছবি-সংগৃহীত
সারাদেশ

৭০ লাখ টাকার সোনাসহ আটক ১

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় সীমান্ত অঞ্চল দিয়ে ভারতে পাচারের সময় প্রায় এককেজি ওজনের সোনার বারসহ একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আরও পড়ুন : অস্ত্রসহ তিন ডাকাত আটক

শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দর্শনার সুলতানপুর সিমান্ত এলাকায় অভিযান চা‌লি‌য়ে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

আটক তরিকুল ইসলাম (৩২) একই থানার পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন : বাঁশ বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনার সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৮/৬-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের ভেতরে ঝাঝাডাঙ্গা পাকা রাস্তার পাশে লুকিয়ে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে একজনকে হেঁটে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এসময় তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো ১১টি সোনার বার জব্দ করা হয়। এগুলোর ওজন ৮১৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।

আরও পড়ুন : ৭০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এ ঘটনায় নায়েক মো: রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। পরে আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। আর জব্দ সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা