ছবি: সংগৃহীত
সারাদেশ

অস্ত্রসহ তিন ডাকাত আটক

জেলা প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

আরও পড়ুন : মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

শনিবার (২৪ জুন) সকালে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

আটককৃতরা হলেন- মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামের আরিফ হোসেন, (২৩) সাব্বির হোসেন, (১৯) ও ইমন হোসেন (১৯)।

আরও পড়ুন : কারাগারে হাজতির মৃত্যু

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৪ টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ গ্রামের একটি বাড়িতে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দুইনলা বন্দুক, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, ৩ টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ৩ ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে বিস্ফোরণে নিহত ৭

তিনি আরও জানান, এলাকাটি চাঁদপুর থেকে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূন্য হওয়ায় এই সুযোগে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে মোহনপুর হতে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বলগেট, কার্গো জাহাজসহ বিভিন্ন নৌ-যানে ডাকাতি করতো এবং অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করতো।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

দুই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা