ছবি: সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মোনাফ (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা গ্রেফতার

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোনাফ রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে।

আরও পড়ুন : টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ রামু ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় আব্দুল মোনাফ স্থানীয় মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়রা মোটরসাইকেলটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা