সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে দেশজুড়ে ইন্টারনেটের গতি ব্যাপকভাবে কমে গেছে, এমনকি কোনো কোনো অঞ্চল ইন্টারনেট থেকেসম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানা গেছে। ব্রডব্যান্ড এবং মোবাইল ডেটা— উভয় ইন্টারনেট পরিষেবাতেই গতি কমে গেছে। ফলে সাধারণ গ্রাহকরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন গতকাল থেকে।

আরও পড়ুন: গাজায় নিহত ৪০ হাজার ছুঁইছুঁই

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের সময়ে ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছিল সরকার। সে সময় জাতীয় নিরাপত্তাকে কারণ হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্লক করে দিয়েছিল তৎকালীন সরকার। এখনও দেশটিতে এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্লক অবস্থায় রয়েছে। তবে এখন শুধু এক্স নয়, ইন্টারনেটের ধীরগতির কারণে বুধবার থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারছেন না নেটিজেনরা।

আরও পড়ুন: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনলাইন উদ্যোক্তা ও ব্যবসায়ীরাও।

ইন্টারনেট পরিষেবা সংস্থা এবং সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ব্যাখা না করা হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘ফায়ারওয়াল’ নামের একটি বিশেষ নিরাপত্তা সফটওয়্যারের ত্রুটিপূর্ণ ইনস্টলেশন কারণে ইন্টারনেটের গতির এই দুরাবস্থার জন্য দায়ী। সূত্র : জিও নিউজ

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা