সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলে হামাসের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতি ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এই হামলার ঘটনায় ইসরায়েলের তেল আবিবে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। ২টি ‘এম ৯০’ রকেট দিয়ে এই হামলাটি চালানো হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে যোগ্য জবাব দেওয়া হবে

মঙ্গলবার (১৩ আগস্ট) ১ প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়।

ফিলিস্তিনের হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা ২টি ‘এম৯০’ রকেট দিয়ে ইসরায়েলের তেল আবিব এবং তার শহরতলিতে হামলা চালিয়েছে।

এরপর ইসরায়েলি বিমান বাহিনী জানান, মঙ্গলবার কিছুক্ষণ আগে রকেট নিক্ষেপের বিষয়টি শনাক্ত করা হয়েছে যা গাজা উপত্যকা অতিক্রম করে দেশের কেন্দ্রে সমুদ্রসীমায় পড়েছে। এই ঘটনায় কোনো ধরনের সতর্কতা জারি করা হয়নি। এদিকে একই সময়ে, আরও ১টি রেকট নিক্ষেপের বিষয়টিও শনাক্ত করা হয়েছে, কিন্তু সেটি ইসরায়েলের ভেতরে প্রবেশ করেনি।

আরও পড়ুন: শান্তি প্রতিষ্ঠাকে স্বাগত জানালো জাতিসংঘ

অপরদিকে রকেট হামলার জেরে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া।

অন্যদিকে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ সময় যুক্তরাষ্ট্র বলেছে, বৃহস্পতিবারের নির্ধারিত সময়ে শান্তি আলোচনার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে এবং যুদ্ধবিরতি চুক্তি এখনও সম্ভব বলে তারা আশা করেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার (১৩ আগস্ট) কাতার, মিসর এবং ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা করেছেন। কিন্তু বিবিসি বলেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনায় অংশ নিতে মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই

ইসরায়েলি সরকার আগেই বলেন, বৃহস্পতিবারের এই আলোচনায় ইসরায়েলি সরকার তাদের ১টি প্রতিনিধি দল পাঠাবে। কিন্তু হামাস নতুন করে আরও আলোচনার পরিবর্তে ইতোমধ্যেই গৃহীত প্রস্তাব বাস্তবায়নের জন্য কার্যকর পরিকল্পনার অনুরোধ করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা