ছবি: সংগৃহীত
সারাদেশ

কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় বসতঘরে এক কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

শনিবার (২৪ জুন) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি এলাকায়ে বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রী বিনা মিত্র (১৮) বরাব গ্রামের মুকুঞ্জ মিত্রের মেয়ে। তিনি ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজর দ্বিতীয় বর্ষের ছাত্রী।

আরও পড়ুন : অস্ত্রসহ তিন ডাকাত আটক

শুক্রবার (২৩ জুন) রাতে ঘরের ভেতরে ঢুকে কে বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে বিবস্ত্র অবস্থায় রেখে যায়। কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি।

নিহতের পরিবারের বরাত দিয়ে জিনারদী ইউপি মেম্বার জয়ন্ত দাস বলেন, বিনা মিত্র পড়ালেখা চলাকালীন ঘোড়াশাল পৌর এলাকার লাগাইল্লা গ্রামের জগদিস মিত্রের ছেলে সঞ্জয় মিত্রের সাথে বাবা-মার অজান্তে প্রেম করে বিয়ে করে। কিন্তু সে থাকতো তার মা-বাবার সাথেই। মাঝেমধ্যে তার স্বামীও তাদের বাড়িতে আসা-যাওয়া করতো।

আরও পড়ুন : সাগরে নৌকাডুবি, নিখোঁজ ৩৭

শুক্রবার রাতে বরাব মন্দিরে পরিবারের অন্য সদস্যদের সাথে রথ যাত্রা অনুষ্ঠানের প্রসাদ খাওয়া শেষে বাড়িতে ফিরে আসেন তারা। পরে রাতে বাবা-মার ঘরের পাশের আরেকটি ঘরে পড়তে বসে বিনা। এ সময় তার মা উর্মিলা মিত্র কবিরাজি চিকিৎসা নিতে পাশের বাড়িতে যান। আর বাবা ও তার ভাই পাশের রুমে ঘুমিয়ে পড়ে। পরে রাত ৯ টার দিকে তার মা বাড়িতে ফিরে মেয়ের বিবস্ত্র মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানা ও জেলা পুলিশ। আজ সকালে পুলিশ তার মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে বিস্ফোরণে নিহত ৭

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল হক বলেন, সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের বুকে ছুরিকাঘাত ও ছুরিবিদ্ধ ছিল। এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা