ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সাগরে নৌকাডুবি, নিখোঁজ ৩৭

আন্তর্জাতিক ডেস্ক : ইতালি ও তিউনিসিয়ার মাঝামাঝি ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩৭ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কপাল জোরে জীবিত উদ্ধার হয়েছেন কয়েকজন।

আরও পড়ুন : পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

শুক্রবার (২৩ জুন) বেঁচে যাওয়া ৪ আরোহীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জাতিসংঘের সংস্থাটি বলছে, নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরোহীরা সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। বৃহস্পতিবার (২২ জুন) গভীর রাতে তারা ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছান।

এর আগে নৌকাডুবির স্থান থেকে একটি জাহাজ তাদের উদ্ধার করে।

আরও পড়ুন : রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনারের বিদ্রোহ

জীবিত আরোহীরা জানান, তারা মোট ৪৬ জন তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে ইতালির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কিন্তু প্রবল বাতাসের কারণে তাদের নৌকাটি ডুবে যায়।

এই ৪ অভিবাসন প্রত্যাশীদের সাথে থাকা আরও ৪-৫ জনকে আরেকটি জাহাজ তুলে নিয়েছিল। বাকি ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে ৭ জন নারী এবং ১ টি শিশুও ছিল।

আরও পড়ুন : পানিবন্দী হাজার হাজার মানুষ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনও এ দুর্ঘটনার বিষয়ে একই তথ্য দিয়েছে। তবে তারা নিখোঁজদের সংখ্যা ৪০ বলে উল্লেখ করে।

প্রসঙ্গত, সাব-সাহারান আফ্রিকা থেকে যাওয়া অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে তিউনিস কর্তৃপক্ষের কঠোর অভিযান, অর্থনৈতিক মন্দা ও বর্ণবাদী হামলার পরিপ্রেক্ষিতে চলতি বছরে তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপমুখী অভিবাসন বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন : ঢাকায় আসছেন শান্তিরক্ষা প্রধান

বৃহস্পতিবার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা বলেন, তিউনিসিয়ার কাছে ৩ টি নৌকা ডুবে কমপক্ষে ১২ জন আফ্রিকান অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন এবং ৩ জন মারা গেছেন। এছাড়া দেশটির উপকূলরক্ষীরা ১৫২ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছেন।

তবে জীবিত ৪ ব্যক্তি আইওএম’র কাছে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন, তারা ঐ ৩ টি নৌকার একটিতে ছিলেন কি না তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা