সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

শরণার্থী ইস্যুতে তালেবানের অনুরোধ প্রত্যাখ্যান 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান আফগান শরণার্থীদের দেশে ফেরানোর সময়সীমা বাড়ানো বিষয়ে তালেবান সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: কাল পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এদিকে, গত ৭ মার্চ পাকিস্তান ঘোষণা দেয়, এসিসিধারীদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়তে হবে, অন্যথায় তাদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে এবং জোরপূর্বক ফেরত পাঠানো হবে। পাকিস্তানে বর্তমানে প্রায় ৮ লাখ আফগান নাগরিক এসিসি বহন করছে, কিন্তু নির্ধারিত সময়সীমার পর তাদের আর দেশটিতে থাকার অনুমতি থাকবে না।

প্রথমবারের মতো পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, দেশটি সব অবৈধ আফগানদের ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, অবৈধ বিদেশি প্রত্যাবাসন কর্মসূচি (আইএফআরপি) ১ নভেম্বর ২০২৩ থেকে কার্যকর রয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসিসিধারীদেরও দেশে ফেরত পাঠানো হবে। ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য অবৈধ অভিবাসী ও এসিসিধারীদের পরামর্শ দেওয়া হচ্ছে। এরপর ১ এপ্রিল ২০২৫ থেকে তাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

পাকিস্তানের দাবি, তারা ইতোমধ্যে আফগান অভিবাসীদের সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য যথেষ্ট সময় দিয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘোষণার পর তালেবান সরকার কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করে পাকিস্তানকে অনুরোধ করেছিল তাদের নাগরিকদের দেশে ফেরানোর সময়সীমা দীর্ঘায়িত করতে।

প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানের আওতায় ইতোমধ্যে ৮ লাখের বেশি অবৈধ আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে। তবে পাকিস্তান তখন ইউএনএইচসিআর-এর নিবন্ধিত শরণার্থী এবং এসিসিধারীদের ফেরত পাঠায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা