প্রতীকী ছবি
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বিস্ফোরণে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের একটি পরিত্যক্ত খনির খাদে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। গত ১৮ মে ঘটনাটি ঘটলেও তা প্রকাশ্যে এসেছে শুক্রবার (২৩ জুন)।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধে ৪৭৭ শিশু নিহত

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

খনিজসম্পদ ও জ্বালানি বিভাগ বলছে, “মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ১৯৯০-এর দশকে বন্ধ হওয়া এই খনির বায়ু চলাচলের রাস্তায় মিথেনের মাত্রা খুব বেশি ছিল, সেখান থেকেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।”

মৃতরা প্রতিবেশী দেশ লেসোথোর বাসিন্দা বলে মনে করা হচ্ছে। সে দেশেরই বাসিন্দারা দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়েছে।

ফ্রি স্টেটের কর্তৃপক্ষকে মৃতদেহ উদ্ধারের জন্য কোনো অনুসন্ধান দলকে আপাতত খনিতে পাঠাতে নিষেধ করা হয়েছে। কারণ বায়ু চলাচলের পথে এখনও উচ্চমাত্রায় মিথেন গ্যাস রয়েছে।

আরও পড়ুন : আরও ২২৭ অভিবাসী উদ্ধার

কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “এটি ব্যতিক্রমী ও অদ্ভুত পরিস্থিতি। দ্রুতভাবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিকল্প বিষয় বিবেচনা করা হচ্ছে।”

দেশটির সরকারি বিভাগ বলছে, “এ ঘটনায় মৃত ব্যক্তিরা অবৈধ খনি শ্রমিক হয়ে থাকতে পারে। এরই মধ্যে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।”

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার পুরোনো সোনার খনিগুলোতে এ ধরনের বিপজ্জনক তৎপরতা দেখা যায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা