জাতীয়

প্রাইভেটকারে মিলল নারী-পুরুষের লাশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে প্রাইভেটকারের ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় এক নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : সংলাপের কোনো বিকল্প নেই

বুধবার (৭ জুন) সকালে এলেনবাড়ি এসএসএফের স্টাফ কোয়ার্টারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩) তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। দেলোয়ার এসএসএফ-এ অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। আর মৃত নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪২)। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়।

আরও পড়ুন : সুদানে বোমা হামলায় নিহত ১০

তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরে আমরা তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছি। প্রাইভেটকারটি মৃত দেলোয়ারের। এসএসএফ কোয়ার্টারে থাকতেন দেলোয়ার। দুজনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

স্পষ্ট মৃত্যুর কোনো আলামত নেই কিন্তু একই জায়গায় কাছাকাছি সময় দুজনের মৃত্যু রহস্য কি হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, তাদের অবস্থা দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন। নারীর ব্যাগে কনডম পাওয়া গেছে। ময়নাতদন্তে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

আরও পড়ুন : অনিয়ম খতিয়ে দেখা হবে

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে দুজনই উত্তেজক কিছু সেবন করে থাকতে পারেন। তাছাড়া প্রাইভেটকারে তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা