ছবি: সংগৃহীত
জাতীয়

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফিকুল ইসলাম (৪০) নামে এক রাজমিস্ত্রির সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন নামে আরও ১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ২৫৪ প্রাণহানি

বুধবার (৭ জুন) বেলা ১১ টার দিকে ডেমরার সাদ্দাম মার্কেট মক্কা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন :বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সাগর জানান, আমরা রাজমিস্ত্রির কাজ করি। সকালে সাদ্দাম মার্কেটের মক্কা চত্বরের একটি ৫ তলা বাড়ির তৃতীয় তলায় আস্তরের কাজ করছিলাম আমরা। বাহিরে মাচাং বেঁধে কাজ করার সময় একটি রড টান দিলে পাশের বৈদ্যুতিক তারের সাথে লেগে শফিকুল ইসলাম ও সুজন স্পৃষ্ট হয়।

দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শফিকুলকে দুপুর সোয়া ১২ টার দিকে মৃত ঘোষণা করেন। আহত সুজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আরও পড়ুন : আজ ঐতিহাসিক ৬ দফা দিবস

নিহত শফিকুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। বর্তমানে তিনি ঐ বাড়িতেই থাকতেন।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা