অপরাধ

রাজধানীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক মহিলার ৪ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন পেয়ে মীর হাজিরবাগের বাসাটিতে অভিযান চালানো হয়। সেখানে ঘরের ভেতর শিরিন বেগমের ৪ টুকরো মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকেই ঘাতক স্বামী দুলালকে আটক করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এই কলহের জের ধরেই রাতের কোনো এক সময়ে দুলাল এই ঘটনা ঘটান।

নিহত শিরিন বেগম পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বিখাখালি গ্রামের প্রয়াত সোহরাব আলীর মেয়ে। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে চট্টগ্রামে এবং মেয়ে গাজীপুরে থাকে। খবর পেয়ে স্বজনেরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রাজধানীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা