অপরাধ
সম্পত্তি নিয়ে বিরোধ

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে দ্বন্দ্বে বড় বোন ও বোনজামাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহতের নাম ফখরুল হাসান ফরহাদ (৪৪)। এই ঘটনায় নিহতের বড় বোন নুর আফসানা নিপা ও তার স্বামী আবদুস সামাদ সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) মধ্যরাতে উত্তর শাহজাহানপুর আমতলা মসজিদ গলির ৪৭৬/বি নম্বর বাড়ির ছাদের সেমিপাকা বাসা থেকে ফখরুল হাসান ফরহাদের মরদেহ উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ। এরপর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত ফরহাদের ছোট বোন নার্গিস সুলতানা জানান, ওই বাড়িটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা তার বড় বোনের। আর চতুর্থ তলা তার নিজের। ছাদে সেমিপাকা টিনসেড দুটি রুম তৈরি করে সেখানে স্ত্রী সাদিয়া আক্তার শম্পাকে নিয়ে থাকতেন ফখরুল হাসান ফরহাদ। ফরহাদ হার্টের রোগী ও প্যারালাইজড। তার স্ত্রী সাদিয়া আক্তার গার্মেন্টস কর্মী। তাদের কোন সন্তান নেই।

নার্গিস আরও জানান, বাড়িটি তাদের দুই বোনের হলেও আর্থিক সংকটের কারণে তার ভাইকে বাসার ছাদে সেমিপাকা টিনশেড ঘর তুলে থাকতে দিয়েছিলেন। তবে ভাইয়ের কাছ থেকে গ্যাস ও পানির বিল আদায় করতেন বড় বোন নুর আফসানা নিপা। আর্থিক সংকট ও অসুস্থতার কারণে ২০১৭ সালের পর থেকে কোন বিল দিতে না পারায় ভাইয়ের প্রতি ক্ষিপ্ত ছিলেন বড় বোন। প্রায় সময় বাসায় এসে ঝগড়াঝাঁটি করতেন এবং তাদেরকে বের হয়ে যেতে বলতেন। চলতি বছরের আগস্ট মাসের পর থেকে তাদেরকে খুব জোর দিচ্ছিলেন বাসা থেকে বেরিয়ে যেতে।

তিনি জানান, বুধবার ফখরুলের স্ত্রী যখন কর্মস্থলে থেকে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরেন,তখন তাকে বিছানায় রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তার চিৎকারে আশেপাশের লোকজন ওই বাসায় যায় এবং ওই বাসার নিচ তলা থেকেই বড় বোনকে আটক করে। এরপর বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বড় বোনের স্বামী হেলমেট পড়ে বগলের নিচে একটি ধারালো চাপাতি নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর খবর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই আটক করে বড় বোনকে নুর আফসানাকে।

এদিকে, শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে তাদের ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া ঝামেলা চলছিল। এর জের ধরেই বড় বোন ও বোন জামাই বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে যেকোনো সময় ছাদের রুমে ঢুকে ফখরুল হাসান ফরহাদকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতেই বড় বোন নুর আফসানা নিপকে বাসার ভিতরে এবং বোন জামাই আব্দুস সামাদকে অভিযান চালিয়ে আটক করা হয়। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় বড় বোন এবং বোন জামাইকে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা