সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ঢাকাগামী ভুরুঙ্গামারী এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬৫) ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ড. ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) সাহিদা খানম বলেন, শনিবার রাতে মহাখালী রেলগেট এবং সৈনিক ক্লাবের মাঝামাঝি সেকশন ৩১২/৭-৮ এর মধ্যবর্তী স্থান থেকে লাশ উদ্ধার করি। এরপর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের মুখে জানতে পারি নিহত ঐ বৃদ্ধ রেললাইন দিয়ে পার হওয়ার সময় লালমনিরহাট-ঢাকাগামী ভুরুঙ্গামারী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার পরনে ছিলো চেক লুঙ্গি, পেস্ট কালারের একটি পাঞ্জাবি ও হলুদ সোয়েটার। বর্তমানে আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। এর পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা