সারাদেশ

মরা মুরগির মাংস বিক্রির দায়ে কারাদণ্ড

মো. এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা বাজারে মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রির সময় হাবিব হাসান (২২) ও মো. হৃদয় (২২) নামে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে বুধবার রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ থানা থেকে পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন পল্লব বৈশ্য বাজারে আসেন। তিনি পাত্রে সাজিয়ে রাখা মুরগির মাংস মানুষের খাওয়ার অনুপযোগী বলে নিশ্চিত করেন। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিক্রেতা হাবিব হাসান ও হৃদয়কে কারাদণ্ড দেন।

আরও পড়ুন : পাকিস্তান সৃষ্টি বাঙালিদের দ্বারা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারে বিক্রির সময় বড় পাত্রে সাজিয়ে রাখা ও কাগজ দিয়ে মুড়িয়ে রাখা ৩৭ কেজি ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়েছে। জব্দকরা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বুধবার সাপ্তাহিক হাটের দিনে উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারের শুটকি মহালে এসব মরা মুরগির মাংস জব্দ করা হয়। আটকের আগে আরও ৩৩ কেজি মাংস বিক্রি করেছে বলে জানিয়েছেন বিক্রেতা হাবিব হাসান।

প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বাজারের সাপ্তাহিক হাট ছিল। হাটের শুটকি মহালে ব্রয়লার মুরগির মাংস কেটে পাত্রে সাজিয়ে বিক্রি করছিলেন দুজন বিক্রেতা। এ সময় মাংস থেকে দুর্গন্ধ বের হতে থাকলে ক্রেতাদের মনে সন্দেহ জাগে। এক পর্যায়ে হাটের লোকজন বিক্রেতা হাবিব হাসান ও হৃদয়কে আটক করেন। এ বাজারে বিগত দুই মাস ধরে মুরগির মাংস বিক্রি আসছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

বিক্রেতা হাবিব হাসান বলেন, দেড় বছর ধরে আমি এ ব্যবসা করি। এই বাজারে দুই মাস যাবৎ বিক্রি করা শুরু করি। সাজা পাওয়ার পরে আর কখনও মরা মুরগির মাংস বিক্রি করবেন না বলেও জানিয়েছে ওই বিক্রেতা।

হাটে আসা কয়েক ব্যক্তি বলেন, ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় এক শ্রেণীর বিক্রেতা এসব মুরগির মাংস কেটে পাত্রে সাজিয়ে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছেন। কিন্তু মুরগিগুলো কখন কাটা হয়েছে বা আদৌ জীবিত মুরগি কাটা হয়েছে কি না, তা কেউ জানেন না।

আরও পড়ুন : বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, মাংস বিক্রেতার স্বীকারোক্তি পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা