ছবি : সংগৃহিত
সারাদেশ

রাজমিস্ত্রি হত্যা মামলায় গ্রেফতার ৫

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কামারগ্রামের বাসিন্দা মেহেদি মৃধা (২৩) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন : জ‌মি অ‌ধিগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

মঙ্গলবার (৬ জুন) নিহতের বাবা সালাম মৃধা বাদি হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জনসহ এজাহারে ৯ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

পূর্ব পরিকল্পিতভাবে নরহত্যা করা ও হুকুম দানের অপরাধে ৩০২/১১৪/৩৪ পেনাল কোড ধারায় এ মামলা করেন।

বুধবার (৭ জুন) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন : উলিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

মামলার আসামিরা হলেন- উপজেলার পশ্চিম কামারগ্রামের শাহিদ (৩০), বিল্লাল মৃধা (২৩), শহীদ (৩৫), ইমামুল (২৮), হাসান (২০), নাঈম (২২), ওবায়দুর (৪৫), সোহান (২০) এবং গফুর (৫০)।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বিল্লাল মৃধা (২৩), শহীদ (৩৫), ওবায়দুর (৪৫), সোহান (২০) এবং গফুর (৫০)।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেহেদী হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : ফের আন্দোলনে এমআইইউ শিক্ষার্থীরা

গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, রোববার (৪ জুন) রাত নয়টার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার কথা বলে বের হন মেহেদি। পরে রাত দশটার দিকে মেহেদিকে পার্শ্ববর্তী রায়পুর এলাকায় অবস্থিত হেলাল মিয়ার মুরগির ফার্মের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন : জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্বোধন

এরপর তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা