সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে চালক-হেলপার নিহত

জেলা প্রতিনিধি : ফেনীতে ডিমবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তান সৃষ্টি বাঙালিদের দ্বারা

বুধবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার খাইয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক মো. সোহাগ (৩০)। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। অপরজন হচ্ছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার পাঁচগাছিয়া গ্রামের মো. মুনতাহারের ছেলে জহির আহাম্মদ (২৬)।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, ডিমবোঝাই পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। খাইয়ারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার মাঝখানে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক ও হেলপার নিহত হন।

তিনি আরও জানান, তাৎক্ষণিক মরদেহগুলো উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা