ছবি: সংগৃহীত
সারাদেশ

লাগেজে মিলল ৭৩৬ গ্রাম সোনা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে যাত্রীর ফেলে যাওয়া লাগেজ থেকে ৭৩৮ গ্রাম ওজনের সোনা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন : ভারতে বোমা বিস্ফোরণ, নিহত ১

সোমবার (৫ জুন) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় এসব সোনা জব্দ করা হয়।

জানা যায়, বিশেষ কায়দায় দরজায় ব্যবহৃত কব্জায় লুকিয়ে সোনাগুলো দুবাই থেকে চট্টগ্রামে আনা হয়। মো. মনজুর আলম নামে একজন যাত্রীর লাগেজ থেকে এগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন : বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

রোববার (৪ জুন) সকালে তিনি দুবাই এয়ারলাইনসের এফজেড-৫৬৩ ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি লাগেজটি না নিয়ে পালিয়ে যান।

আজ লাগেজটি থেকে এসব সোনা জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, লম্বা দণ্ডাকৃতির স্বর্ণগুলো কৌশলে দরজার কব্জার ভেতরে লুকিয়ে আনা হয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।

আরও পড়ুন : তাপমাত্রা ছাড়ল ৪১ ডিগ্রি

এর আগে গতকাল রোববার একই কায়দায় সোনা নিয়ে আসা আবদুল করিম সজন (৩৪) নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছিলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

পরে তার লাগেজ তল্লাশি করে ৭৪৬ গ্রাম ওজনের ১২ টি লম্বা দণ্ডাকৃতির সোনা, একটি ১১৬.৫ গ্রাম ওজনের সোনার বার, ১০০ গ্রাম ওজনের সোনার অলংকার, ৩ টি মোবাইল ও ২ টি ল্যাপটপ জব্দ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা