সারাদেশ

রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা, আটক ৬

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কামারগ্রামের বাসিন্দা মেহেদি মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার

রোববার (৪ জুন) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তার বাবার নাম সালাম মৃধা এবং তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- বিল্লাল মৃধা, শহিদ মোল্যা, গহুর, ওবায়দুর এবং তার দুই ছেলে সোহান ও শাওন।

আরও পড়ুন : রুশ হামলায় ২৫০ সেনা নিহত

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বের হন মেহেদি। পরে রাত দশটার দিকে পার্শ্ববর্তী রায়পুর এলাকায় অবস্থিত হেলাল মিয়ার মুরগির ফার্মের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সোনিয়া বেগম বলেন, 'বিদ্যুৎ না থাকায় রাত নয়টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বের হন। পরে ঘণ্টাখানেক পরে জানতে পারি কে বা কারা তাকে হত্যা করেছে।'

আরও পড়ুন : ৯০ হজ এজেন্সিকে শোকজ

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, 'শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।'

বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল ইসলাম বলেন, 'কয়েক দিন আগে ওই এলাকায় মেহেদির সঙ্গে তাঁর এক প্রতিবেশীর মারামারি হয়। সেই ঘটনার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।'

আরও পড়ুন : ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এ বিষয়ে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সুমন বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার এখনো থানায় কোন অভিযোগ করেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা