ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সোমবার (৫ জুন) সকালে উপজেলার কালাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু মজুমদারের (৩৫) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির শান্তিরহাট উত্তর জুজখোলা (মহানগর) এলাকায়। ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে কর্মরত ছিলেন তিনি।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

স্থানীয়রা জানান, ফেনী-ছাগলানাইয়া সড়কে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সোয়াইব ইমতিয়াজ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা