ছবি: সংগৃহীত
সারাদেশ

ছাত্রীকে গরম পিচ নিক্ষেপ, আটক ২

জেলা প্রতিনিধি : পটুয়াখালীতে এক স্কুলছাত্রীর গায়ে রাস্তা ঢালাইয়ের গরম পিচ ছুড়ে মারার অভিযোগে ২ জন‌কে আটক করেছে পুলিশ। আহত ছাত্রী ইশরাত জাহান পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন : ঢাকার বায়ুর মানে উন্নতি

রোববার (৪ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইশরাত জাহান বাড়ি ফেরার পথে পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের নজরুল ইসলামের দোকানের সামনে রাস্তায় সংস্করণের কাজ করা শ্রমিকরা তার দিকে গরম পাথর ছুড়ে মারেন।

জানা গেছে, ইশরাত জাহান কুড়ি পাইকা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিভিন্ন সময়ে রাস্তার পথ ধরে যাওয়ার সময় রাস্তার সংস্করণের কাজে নিয়োজিত শ্রমিক পারভেজ হাওলাদার ও জাহিদুল ইসলাম বাজে মন্তব্য করতেন। গতকাল রাস্তার পাশ থেকে যাওয়ার সময় গরম পাথর ছুড়ে মারায় ইশরাত তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

ভুক্তভোগী ইশরাত জানান, বিভিন্ন সময়ে রাস্তার পথ ধরে যাওয়ার সময় তারা বাজে মন্তব্য করত। গতকাল তারা আমার দিকে গরম পাথর ছুড়ে মারে। এতে আমার হাতে ফোসকা পড়ে যায়। আমি অনেক ব্যথা পেয়েছি। আমার গায়ে বোরকা থাকায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে। আমি এর বিচার চাই।

তার ভাই আব্দুর রব জানান, রাস্তার গরম পিচ কত উত্তপ্ত থাকে! সেটা একজন মানুষের গায়ে ছুড়ে মারলে তখন কতটা কষ্ট হয়! আমরা থানায় অভিযোগ করেছি, এর উপযুক্ত বিচার চাই। আমার বোন এখন হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন : দেশজুড়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং

পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা অভিযুক্ত ২ জনকে আটক করেছি। এরপরে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা