ছবি-সংগৃহীত
জাতীয়

দেশজুড়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং

সান নিউজ ডেস্ক: অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। তার উপর রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ঘণ্টায় ঘণ্টায় হচ্ছে লোডশেডিং।

আরও পড়ুন: দূষণমুক্ত পরিবেশের বিকল্প নেই

দিনে-রাতে সব সময় বিদ্যুৎ যাচ্ছে। রোববার রাজধানীতে দুপুরের পর ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করেছে বিতরণ কোম্পানি ডেসকো। কোম্পানিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ডেসকোতে ২৪টি এলাকা আছে। এরমধ্যে বারিধারা, কুড়িল, বসুন্ধরা মিলে একটি এলাকা। রোববার বিকালের পর এই এলাকায় ৫০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। এজন্য দুপুরের পর থেকে এই এলাকায় এক ঘণ্টা পরপর লোডশেডিং করতে হয়েছে। অন্যান্য এলাকায়ও ২০ থেকে ৩০ মেগাওয়াট লোডশেডিং ছিল পর্যায়ক্রমে। গ্রামাঞ্চলে ১০ থেকে ১৫ ঘণ্টারও বেশি লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। অনেক গ্রামে রাতে বিদ্যুৎ পাওয়াই যায় না। এ অবস্থায় দিন দিন ক্ষোভ বাড়ছে গ্রামের মানুষের।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে। এখন ২ হাজার ৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি যে অসহনীয় তা জানি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তিনি বলেন, অর্থনৈতিক কারণে কয়লা, তেল ও গ্যাসের জোগান দিতে না পারায় বেশকিছু বিদ্যুৎকেন্দ্র চালানো যাচ্ছে না।

আরও পড়ুন: রুশ হামলায় ২৫০ সেনা নিহত

নসরুল হামিদ আশা প্রকাশ করেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

কয়লা সংকটের কারণে আজ থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে ‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।’ ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় আজ থেকে ২০-২৫ দিনের জন্য দেশের বৃহত্তম এ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা