ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বায়ুর মানে উন্নতি 

সান নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, আজ বায়ুদূষণের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা।

আরও পড়ুন : দেশজুড়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং

সোমবার (৫ জুন) সকাল ৮ টা ২৯ মিনিটে আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি, বায়ুর মানের স্কোর হচ্ছে ১৭০। এর অর্থ দাঁড়ায়, সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

একই সময়ে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি। দূষণের সূচকে শহরটির স্কোর হচ্ছে ১৫৫। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

দূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর হচ্ছে ১৫১, অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তবে গত কয়েকদিনের তুলনায় রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। দূষণের তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ১১৮। অর্থাৎ এখানকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা রয়েছে কিংবা যারা ফুসফুসজনিত কোনো রোগে আক্রান্ত।

চলতি বছরের জানুয়ারিতে ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

আরও পড়ুন : তাপমাত্রা ছাড়ল ৪১ ডিগ্রি

প্রসঙ্গত, আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা