সারাদেশ

কক্সবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

এম.এ আজিজ রাসেল : “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ ” এ প্রতিপাদ্যে নানা আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

আরও পড়ুন : আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার

সোমবার (৫ জুন) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দান থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন : রুশ হামলায় ২৫০ সেনা নিহত

পরে শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।

তিনি বলেন, "প্লাস্টিকজাতীয় দ্রব্যের ব্যবহার বর্জন ও নিয়ন্ত্রণ করতে হবে। এটি ব্যবহারের অভ্যাস পরিবর্তন করতে বাড়াতে হবে সচেতনতা।"

আরও পড়ুন : ৯০ হজ এজেন্সিকে শোকজ

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, "পরিবেশ বিপর্যয় এখন বিশ্বের একটি বড় চ্যালেঞ্জ। এটিকে সুরক্ষিত রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে।"

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভিষণ কান্তি দাশ ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এর পরিচালক ফরিদ আহমেদ।

আরও পড়ুন : ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা