ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে উৎপাদন হ্রাস করছে সৌদি আরব। সোমবার (৫জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: দূষণমুক্ত পরিবেশের বিকল্প নেই

আগামী জুলাই থেকে দৈনিক ১৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন কমাবে দেশটি। সৌদি আরব একাই নয়, ওপেক প্লাস বলছে জোটগতভাবে মোট ১৪ লাখ ব্যারেল উৎপাদন কমানো হবে।

সৌদি আরব ও ওপেক প্লাসের এমন সিদ্ধান্তের ফলে আরও এক দফা বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিদ্ধান্ত ঘোষণার পর এশিয়ার বাণিজ্যে ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৮ মার্কিন ডলার হয়েছে।

জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। এ সংগঠনের সঙ্গে রাশিয়া ও তার নেতৃত্বাধীন কিছু দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। বিশ্বের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেল উৎপাদন করে এই জোটের দেশগুলো। জোটটির নীতিগত সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের দামে বড় প্রভাব ফেলে।

আরও পড়ুন: রুশ হামলায় ২৫০ সেনা নিহত

এর আগে ওপেক প্লাসভুক্ত দেশগুলো জ্বালানি তেলের উৎপাদন কমানোর জন্য দুই দফা সিদ্ধান্ত নিয়েছিল। অবশেষে বোরবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাসের সদস্য দেশগুলোর মন্ত্রীদের দীর্ঘ সাত ঘণ্টার বৈঠক শেষে সৌদি আরব এ সিদ্ধান্ত নেয়।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের মতে, ২০২২ সালের অক্টোবর থেকে ওপেক প্লাসের মোট উৎপাদন হ্রাস ৩.৬৬ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে।

রোববার এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এই চুক্তিকে অভূতপূর্ব বলেছেন।

তিনি বলেন, ‘এটি আমাদের জন্য একটি মহান দিন, কারণ চুক্তির মান অভূতপূর্ব। এ ছাড়া তিনি নতুন উৎপাদন লক্ষ্যমাত্রাকে অনেক বেশি স্বচ্ছ ও ন্যায্য বলে দাবি করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা