ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে ভূমিধসে নিহত অন্তত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকায় ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও কমপক্ষে পাঁচজন।

আরও পড়ুন : মাছ ধরতে গিয়ে ৪ শিশুর মৃত্যু

রোববার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, রোববার সকালের দিকে সিচুয়ানের দক্ষিণের লেশান শহরের কাছের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৬টার দিকের এই ভূমিধসে ১৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

সিসিটিভি জানিয়েছে, ধ্বংসাবশেষের নিচে চাপা পড়াদের খুঁজে বের করতে ১৮০ জনের বেশি উদ্ধারকারী কর্মী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন : নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা

ভূমিধসের দুদিন আগে থেকেই লেশান শহরে ভারী বৃষ্টিপাত চলছে বলে দেশটির আবহাওয়া ট্র্যাকিং তথ্যে জানা গেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা