স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
জাতীয়

বিচ্ছিন্নতাবাদীদের এলাকায় থাকতে দিচ্ছি না

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের আমরা আমাদের এলাকায় থাকতে দিচ্ছি না। তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কমলাপুর রেলস্টেশনে শ্রমিক বিক্ষোভ

তিনি বলেন, কেএনএফ, তারপর সন্তু লারমার একটা বাহিনী রয়েছে, পার্বত্য এলাকায় আরও বাহিনী রয়েছে আপনারা জানেন। এরা সব সময়ই আমাদের সীমান্ত এলাকায় একটা অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য প্রয়াস চালাচ্ছে। সেনাবিহনী থেকে শুরু করে আমাদের পুলিশ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলাতেই রয়েছে। পুলিশ, বিজিবি, র‌্যাব প্রয়োজনে সেনাবিহনীও সেখানে ব্যবস্থা গ্রহণ করছে।

আরও পড়ুন: জাতীয় গ্রিডে বিপর্যয়, ২ কর্মকর্তা বহিষ্কার

রোববার (১৬ অক্টোবর) বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য এলাকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রেখেছে।

মন্ত্রী বলেন, কেএনএফ’র সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়গুলো আমরা দেখছি। যদি কানেকশান পাই সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ধারণা করছি, যে জঙ্গিরা ওখানে গিয়েছিলো তারা কেএনএফ’র ক্যাম্পের পাশাপাশি অবস্থান করছিলো। আমরা এগুলো দেখছি। জঙ্গিদের কয়েকজনকে গ্রেফতার করেছি এবং কয়েকজনকে শনাক্ত করেছি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সময় দিলেই ১০০ সেতু উদ্বোধন

তিনি বলেন, ২০০৯ সালে সারাদেশে ফায়ার স্টেশন ছিল ২০৮টি। বর্তমানে সারাদেশে সচল স্টেশন রয়েছে ৪৯০টি। ফায়ার সার্ভিসকে আন্তর্জাতিক মানের এবং সক্ষমতা বাড়ানো হয়েছে। এতে সেবার মানও বেড়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখন ফায়ার সার্ভিস উপস্থিত হয়, ঝাপিয়ে পড়ে। সব সময় প্রস্তুত থাকে। বর্তমানে যে টিটিএল গাড়ি সংযোজিত হলো, এতে ২৪তলা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ বা যেকোনো দুর্যোগ মোকাবিলা সম্ভব। এই সরকার ক্ষমতায় আসার আগে ফায়ার সার্ভিসের ছয় হাজার জনবল ছিল। কিন্তু বর্তমানে তা ১৪ হাজারে উন্নীত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা