ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে বোমা বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে একটি পাবলিক টয়লেটে বোমা বিস্ফোরণের ঘটনায় ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ফের ওডিশায় ট্রেন লাইনচ্যুত

সোমবার (৫ জুন) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলায় এ ঘটনা ঘটে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলায় একটি পাবলিক টয়লেটে বোমা বিস্ফোরণে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

একজন সিনিয়র অফিসার জানান, সুভাষপল্লির বাসিন্দা ঐ শিশু বনগাঁও এলাকায় রেল গেট-১ এর কাছে পাবলিক টয়লেটে যাওয়ার পর বিস্ফোরণে গুরুতর আহত হয়।বিস্ফোরণের পর ছেলেটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সকালে শৌচাগারে গিয়েছিল ঐ শিশু। আর সেখানেই বোমা রাখা ছিল। অসাবধনতায় পা লাগায় বোমাটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত ঐ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

শৌচাগারের মধ্যে বোমা কীভাবে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদ মাধ্যম ডয়চে ভেলে বলছে, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে একের পর এক বিস্ফোরণ ঘটছে। এর আগে মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল।

অনুমান করা হচ্ছে, ঐ কারখানায় বাজির পাশাপাশি বোমাও তৈরি করা হতো। এরপর বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বনগাঁর বিস্ফোরণের সাথে অবশ্য বাজির কোনও সংশ্লিষ্টতা নেই। তবে সেখানে বোমা রাখা ছিল শৌচালয়ের ভেতরে।

আরও পড়ুন : রাজধানীতে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু

এক প্রত্যক্ষদর্শী জানান, ঐ শৌচালয়টিতে বোমা মজুত করে রাখা হচ্ছিল। কারা তা রেখেছে, এখনও তা স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি।

তবে বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এভাবেই রাজ্য জুড়ে বোমা তৈরি ও মজুত করছে শাসকদল।

অবশ্য ক্ষমতাসীন তৃণমূল এ অভিযোগ অস্বীকার করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা