ছবি : সংগৃহিত
সারাদেশ

ছাত্রকে নির্যাতন করে টিসি দেয়ার অভিযোগ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের ওপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ আরও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

আরও পড়ুন: নবীনদের ফুল দিয়ে বরণ করে নিলো ছাত্রলীগ

অভিযুক্ত প্রধান শিক্ষক চর লরেঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন। পরে ওই ছাত্রকে স্কুল ত্যাগের ছাড়পত্র (টিসি) দেয়া হয়। আহত ছাত্রকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বিষয়টির প্রতিকার চেয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর অভিভাবকরা।

বৃহস্পতিবার (১) জুন সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রের অভিবাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের ভাতিজার জন্য নির্যাতনের শিকার ওই ছাত্রের বোনের বিয়ের প্রস্তাব দেয়া হয়।

আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ৮ম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রকে মারধর (নির্যাতন) করে জোরপূর্বক বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র (টিসি) প্রদান করা হয়। যা নিয়ম বহির্ভূত।

আহত ইয়াছিন আরাফাত সজল উপজেলার চর লরেন্স গ্রামের তুলাতলী এলাকার আহসানুল্লার ছেলে ও চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

এছাড়া রেজাউল করিম একই স্কুলের সহকারী শিক্ষক। অভিযুক্ত সহকারী শিক্ষক রেজাউল প্রতিবেদক কে বলেন অভিযোগ দিলে স্কুলে দিবে আপনাদের কাছে কেন।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় জাহাজে বিস্ফোরণ

এদিকে এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে।

ভুক্তভোগী স্বজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বিদ্যালয় যায় সজল। পরে স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম তাকে প্রধান শিক্ষক দোলনের কাছে নিয়ে যায়। এ সময় স্কুলে অনুপস্থিতির কথা জানতে চাইলে চুপ থাকে সজল।

একপর্যায়ে তাকে (সজল) বেদড়ক মারধর করেন সহকারী শিক্ষক রেজাউল করিম ও প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন। এতে সজল গালে, মাথায় ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। পরে তাকে টিসি কাগজ ধরিয়ে দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়।

আরও পড়ুন: পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন বলেন, ওই ছাত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করেছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সে কোন উত্তর না দেয়ায় সহকারী শিক্ষক রেজাউল করিম তাকে থাপ্পড় মেরেছে। পরে ভয় দেখানোর জন্য তাকে টিসি দেয়া হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, নির্যাতনের অভিযোগ পেয়েছি। শুক্রবার (২ জুন) সকাল ১০টার দিকে উভয়পক্ষকে আসার জন্য বলা হয়েছে।

দুই পক্ষ থেকে শুনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।তিনি আরও বলেন প্রধান শিক্ষক যে টিসি দিয়েছেন। এইসব টিসি কার্যকর হবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান...

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের...

স্ত্রীকে জমি লিখে না দেওয়ায় খুন হলেন ব্যবসায়ী

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে খুন হয়েছেন আলু ব্যবসা...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কোটি টাকার ‘অদৃশ্য ব্যবসা’

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য অ...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা