ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে পেশীশক্তি ব্যবহার করলে পদক্ষেপ

নিহত এনামুল হক (৭৫) উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথি গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুর রশীধ ভূঁইয়ার ছেলে।

শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথী গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়‚ নিহত এনামুল হকের সাথে একই বাড়ির সোলেমান ভূঁইয়ার পরিবারের সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

আরও পড়ুন: ভারতীয় ৬৫ বস্তা চিনিসহ আটক ৪

শনিবার সকালে উঠান সংলগ্ন ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সাথে এনামুল হকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে। ওই সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের দায়িত্ব নিতে চাই

তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা