ছবি : সংগৃহিত
সারাদেশ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত ও আহত হয়েছেন ১০ জন। আহতরা সবাই বাসের যাত্রী।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় জাহাজে বিস্ফোরণ

রোববার (৪ জুন) সকালে এ দুর্ঘটনাটি শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় ঘটে।

নিহতদের মধ্যে ৩ জন হচ্ছে সিএনজিচালক ও যাত্রী। তারা হলেন অটোরিকশা যাত্রী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লঘু চৌধুরীপাড়া আজির হোসেনের ছেলে মো. জিয়াউল হোসেন (৩৫), আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে চালক রফিক মিয়া (৩৬)।

আরও পড়ুন: পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল ও এসআই রফিকুল ইসলাম জানান, হবিগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যাওয়া মডার্ণ বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ যাত্রী নিহত হন। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী আহত হন।

আরও পড়ুন: গাইবান্ধায় পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে বলেও জানান তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা