সংগৃহীত
সারাদেশ

বাসচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাসচাপায় আবদুল মান্নান (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার হাজিরহাট বাজার এলাকার নুরিয়া হাফিজিয়া মাদরাসার সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : দেশে ঘাটতি নেই, খাদ্য মজুত আছে

নিহত মান্নান ও তার স্ত্রী জাহানারা দুজনই উপজেলার চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা একই উপজেলার চরমার্টিন ইউনিয়নের নাছিরগঞ্জ এলাকার বাসিন্দা।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে হাজিরহাট যাচ্ছিলেন শিক্ষক মান্নান ও জাহানারা। ঘটনাস্থল পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুইজনেই গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে তার স্ত্রী জাহানারাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : সৌদি আরবের ‘বর্তমান পতাকার’ ডিজাইনার মারা গেছেন

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, বাসটি আমাদের হেফাজতে রয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় মাথা ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে মান্নান মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা