সারাদেশ

মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মৌমাছির কামড়ে মো. চুন্নু বেপারী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শনিবার (১১ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর রায়পুরা গ্রামে ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: নির্বাচন হতে হবে তত্ত্বাবধায় সরকারের অধীনে

নিহত চুন্নু বেপারীকে পরে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে আনলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, মৌমাছির কামড়ে সে ঘটনাস্থলে মারা গেছে। পরে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তার সাথে আহত অবস্থায় আরও তিনজনকে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

নিহতের বড় ছেলে রানা বেপারী জানান, সকালে আমার বাবা জমিতে লাউ কাঁটতে গেলে হঠাৎ চিৎকারের শব্দে পাই। আমরা বাসা থেকে বের হয়ে জমির সামনে গেলে আমার বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এ সময়ে আশপাশের লোকজন ছুঁটে গেলে তারাও মৌমাছির কামড়ে আহত হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা