সংগৃহীত
সারাদেশ

নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে এসে নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দেশে ঘাটতি নেই, খাদ্য মজুত আছে

শনিবার (১১ মার্চ) দুপুর ২টায় তিস্তা ব্যারাজের উজানে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম সাগর চন্দ্র (১৫)। সাগর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল এলাকা থেকে একটি কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীরা তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে আসেন। এদের মধ্যে ৫-৬ শিক্ষার্থী ব্যারাজের উজানে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সাগর নিখোঁজ হয়। এর প্রায় এক ঘণ্টা পর স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন। পরে তার মরদেহ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনরা।

আরও পড়ুন : পার্বত্য অঞ্চলে আমূল পরিবর্তন হয়েছে

হাতীবান্ধা উপজেলার দোয়ানি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দীপ্ত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান ‍নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা