সারাদেশ

বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় আমির আলী (৮০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও একই মোটর সাইকেলে থাকা আরও দুইজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

শনিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি নারগুন দীঘির পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির আলী (৮০) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জোতমুকুন্দপুর গ্রামের বাসিন্দা। আহত আজাদ আলী (৩৫) মৃতের ছেলে ও অপরজন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার টেংরার হাটের সুরেস রায়ের ছেলে সনাতন রায় (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মোটর সাইকেলে করে ৩জন আরোহী ঠাকুরগাঁও থেকে দিনাজপুর অভিমুখে যাচ্ছিলেন। দিনাজপুর হতে ছেড়ে আসা একটি গেটলক বাস মোটর সাইকেলেটিকে চাপা দিলে ঘটনাস্থালে আমির আলী সারা যান এবং ও অপর ২ সহযাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সরোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহত আমির আলীর লাশ উদ্ধার করি এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি।

আরও পড়ুন: বাগেরহাট জেলার শ্রেষ্ঠ এসআই বিকাশ দত্ত

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. সালাম বলেন, দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা আশংকাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা