ছবি: সংগৃহীত
পরিবেশ

কমছে তিস্তার পানি 

জেলা প্রতিনিধি : দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে সকালে পানি বাড়লেও বিকেল থেকে কমতে শুরু করেছে। এতে লালমনিরহাটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত ঘটেছে।

আরও পড়ুন : কার্যালয় ছাড়তে নুরকে নোটিশ

শনিবার (৮ জুলাই) বিকেলে তিস্তা ব্যারাজে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২.১১ সেন্টিমিটার, যা স্বাভাবিকের (৫২.১৫ সেঃমিঃ) চেয়ে ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে ব্যারাজের ৪৪ টি গেট খুলে রাখার ফলে জেলার ৫ টি উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে নতুন করে পানি ঢুকতে শুরু করেছে।

আরও পড়ুন : ইউক্রেন ন্যাটো সদস্যপদ প্রাপ্য

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (৭ জুলাই) রাত থেকে তিস্তা নদীর পানিপ্রবাহ হঠাৎ বাড়তে থাকে।

পরদিন সকালে ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে তিস্তার চরাঞ্চল ও বাম তীরের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ডুবে যায় কৃষকের ফসল, ভেসে যায় পুকুরের মাছ।

আরও পড়ুন : নোয়াখালীতে রাবেয়া নার্সিং-এ নবীন বরণ অনুষ্ঠিত

আজ সকাল থেকে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেলে পুনরায় কমতে শুরু করে। পানিপ্রবাহ বিপৎসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতিরও অনেকটা উন্নতি হয়।

এ বন্যায় লালমনিরহাটের ৫ টি উপজেলার প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছিল। পানি কমে যাওয়াতে তারাও মুক্ত হতে শুরু করেছেন।

আরও পড়ুন : একদিনেই হাসপাতালে ৮২০

ঐসব অঞ্চলে পানিতে তালিয়ে গেছে শত শত হেক্টর জমির সবজি ক্ষেত, ভেসে গেছে মৎস চাষিদের স্বপ্ন। এতে কয়েক শত পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎসচাষিরা।

স্থানীয়রা ধারণ করেছেন, তিস্তা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় নদী ভাঙন দেখা দিয়েছে। তিস্তার বাম তীরের সদর উপজেলার চর গোকুন্ডা, আদিতমারী উপজেলার কুটিরপাড়, চন্ডিমারী, বালাপাড়া এলাকায় নদী ভাঙন তীব্র আকার করবে।

আরও পড়ুন : ইরানে আত্মঘাতী হামলায় নিহত ৬

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, তিস্তার পানি কমতে শুরু করেছে। আশা করছি, বন্যা পরিস্থিতিরও অনেকটা উন্নতি ঘটবে।

তবে পানি প্রবাহ কয়েকদিন এমন থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা