ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে আত্মঘাতী হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের একটি থানায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে সহিংসতায় নিহত ৮

শনিবার (৮ জুলাই) এই হামলার ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের একটি থানা আক্রান্ত হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হাতে কুর্দি তরুণী মাহসা আমিনীর প্রাণহানির পর থেকে দেশটির দক্ষিণের এই প্রদেশে ব্যাপক রক্তক্ষয়ী প্রতিবাদ হয়েছে।

প্রাদেশিক ডেপুটি গভর্নর আলিরেজা মারহামতি জানিয়েছেন, হামলাকারীরা গ্রেনেডে সজ্জিত হয়ে থানায় ঢোকার চেষ্টা করছিল।

আরও পড়ুন : ব্রাজিলে ভবন ধসে ৮ প্রাণহানি

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, অভিযানে হামলাকারী চার সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তিন হামলাকারী মারা গেছেন।

প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র এক প্রদেশ। মাদক চোরাচালানের প্রধান পথও এই প্রদেশ। সূত্র: রয়টার্স।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা