আন্তর্জাতিক

ক্রিমিয়ার নিয়ন্ত্রণ পাবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন আবারও ক্রিমিয়ার উপর নিয়ন্ত্রণ ফিরে পাবে। এছাড়া তার দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করায় তুরস্ককে ধন্যবাদও জানান তিনি।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে ৫ জনের মৃত্যু

শনিবার (৮ জুলাই) সকালে ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমাদের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সমর্থন করার জন্য আমি তুরস্কের কাছে কৃতজ্ঞ।

জেলেনস্কি বলেন, আমরা ক্রিমিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছি... যেটি রাশিয়া এখনও বেআইনিভাবে নিয়ন্ত্রণ করে। যে কোনো ভাবেই আমরা ক্রিমিয়ার উপর আমাদের নিয়ন্ত্রণ ফিরে পাবো।

আরও পড়ুন : রুশ কারখানায় বিস্ফোরণে নিহত ৬

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে জোরপূর্বক দখল করে নেয় ক্রিমিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে ইউরোপে সবচেয়ে বড় ভূমি দখল হিসাবে বিবেচনা করা হয়।

প্রসঙ্গত, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে শস্য চুক্তি নবায়ন সংক্রান্ত আলোচনা করতে বর্তমানে তুরস্কে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক নিবিড় পর্যবেক্ষণে আছে মস্কোর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা