সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাঞ্জাবে ভারী বৃষ্টিতে ১৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে ভারী বৃষ্টির জেরে আরও ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বেলুচিস্তানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা এবং মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

শুক্রবার (৭ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাঞ্জাবের কিছু অংশে বৃষ্টি অব্যাহত থাকায় প্রদেশজুড়ে কমপক্ষে আরও ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই প্রদেশে গত দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

আরও পড়ুন : ৯৬ কন্টেইনারসহ ডুবল পানগাঁও এক্সপ্রেস

অন্যদিকে রাজধানী লাহোরে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে তারপরও শহরটিতে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে গত দুই দিনে ভারী বর্ষণের জেরে লাহোরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গুজরানওয়ালায় ৬ জন প্রাণ হারিয়েছেন। চাকওয়াল এবং শেখুপুরায় তিনজন করে এবং ঝাং-এ একজন ও ফয়সালাবাদে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : পাকিস্তানে ভূমিধসে ৮ শিশুর মৃত্যু

এছাড়া বৃষ্টি-সম্পর্কিত নানা ঘটনায় ৪৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩২ জন গুরুতর এবং ১৭ জন হালকা আঘাত পেয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই প্রদেশের ১৩টি জেলায় বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং বৃষ্টির তীব্রতাও বাড়বে।

এই পরিস্থিতিতে প্রাদেশিক কর্তৃপক্ষ ডেরা গাজি খান এবং পার্শ্ববর্তী অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করছে। মূলত বেলুচিস্তানের পাহাড় থেকে প্রদেশে প্রবেশ করা পাহাড়ি ঢলের কারণে এই শঙ্কা দেখা দিয়েছে এবং এটি পাহাড়ের পাদদেশে থাকা সকল শহরকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা