সারাদেশ

বাস-ইজিবাইক সংঘর্ষে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বাস ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এসময়ে আহত হয়েছেন আরও ১৫ জন।

আরও পড়ুন : বিচ্ছিন্নতাবাদীরা হত্যাকাণ্ড ঘটাচ্ছে

শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫), বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০) ও দিঘীপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে আব্দুল মতিন ওরফে কাচাই (৪৫)।

আরও পড়ুন : রুশ কারখানায় বিস্ফোরণে নিহত ৬

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৭

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-১৬৯৫) সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) সঙ্গে সংঘর্ষ হয়। অটোরিকশায় ৭ জন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) শ্যামল বনিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। পাঁচজন নিহতের খবর পেয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা