প্রতিবাদ
সারাদেশ

কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কুরআনপ্রেমী তৌহিদী জনতা।

আরও পড়ুন : বিচ্ছিন্নতাবাদীরা হত্যাকাণ্ড ঘটাচ্ছে

শুক্রবার (৭ জুলাই) বাদ জুমার নামাজ শেষে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসো সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এদিকে, তাদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন : রুশ কারখানায় বিস্ফোরণে নিহত ৬

সমাবেশে বক্তারা বলেন, যারা আল- কোরআনের অবমাননা করে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোরআনের অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা এর প্রতিবাদে নেমেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। বারবার কেন এমন ঘটনা ঘটছে, এর কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।

এ সময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি সাদেক আমিন, মাওলানা মিনহাজ উদ্দিন সরদার, মুফতি সানাউল্লাহ কাসেমি, মাওলানা আজগর হুসাইন, মুহাম্মাদুল্লাহ নাজিব প্রমুখ।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

উল্লেখ্য, গত ২৮জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন পোড়ানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা