ফাইল ছবি
রাজনীতি

কার্যালয় ছাড়তে নুরকে নোটিশ

নিজস্ব প্রতিনিধি: দুই দিনের মধ্যে রাজধানীর পল্টনে অবস্থিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। জমির মালিকের পক্ষ থেকে কার্যালয় ছাড়ার নোটিশটি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নুরের বিরুদ্ধে মামলার আবেদন

শুক্রবার (৭ জুলাই) বিকেলে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বরাবর এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ‘বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত।’

নোটিশে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আগামী ৯ জুলাইয়ের মধ্যে ৬ষ্ঠ তলার অফিসটি (গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়) খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: রাশেদ খান গণঅধিকারের আহ্বায়ক

তবে কেন্দ্রীয় কার্যালয় আপাতত ছাড়ছে না জানিয়ে দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘গত বছরের ১ মার্চ তিন বছরের চুক্তিতে কার্যালয় ভাড়া নেওয়া হয়। মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে ৬ মাসের নোটিশের কথা উল্লেখ রয়েছে। সুতরাং তারা নোটিশ দিলেই কার্যালয় ছেড়ে দেওয়া হবে, বিষয়টা এমন না। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব।’

প্রসঙ্গত, গণ অধিকার পরিষদের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হককে ঘিরে বেশ কিছুদিন ধরে দলটিতে অস্থিরতা বিরাজ করছে। নুরুল হক ও তাঁর সমর্থকেরা ১০ জুলাই জাতীয় কাউন্সিলের ঘোষণাও দিয়েছেন। গণ অধিকার পরিষদের কার্যালয়েই দলের প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা